বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্পের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে টিকটক

অনলাইন নিউজ পোর্টাল 23 আগস্ট 2020, 12:41 দুপুর 271 বার পঠিত
ট্রাম্পের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে টিকটক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে চীনা ভিডিও অ্যাপ টিকটক। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প তার এক নির্বাহী আদেশে বলেছেন, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে টিকটকের মার্কিন অংশ যদি কোনো মার্কিন কোম্পানি কিনে না নেয়, তবে ১৬ সেপ্টেম্বর থেকে বাইটড্যান্সের মালিকানাধীন এই অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে।

বাইটড্যান্স হয়ত চীনের কাছে ব্যবহারকারীদের তথ্য হস্তান্তর করতে পারে এমন উদ্বেগ ছড়িয়ে পড়েছে ওয়াশিংটনে। তবে টিকটক বলছে, এখন পর্যন্ত চীনকে কোনো প্রকার তথ্য সরবরাহ করা হয়নি। এমনকি ব্যবহারকারীর তথ্য চীন চাইলেও তা টিকটক সরবরাহ করতে বাধ্য নয়।

চলতি মাসের মাঝামাঝিতে ৯০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে টিকটকের সকল প্রকার কার্যক্রম গুটিয়ে নেয়ার আল্টিমেটাম দেন ডোনাল্ড ট্রাম্প। তার এই আল্টিমেটামের পর টিকটক গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়টি নিয়ে বিপাকে পড়েছে বাইটড্যান্স।

টিকটক জানিয়েছে, তারা গত প্রায় এক বছর ধরে ট্রাম্পের প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। কিন্তু যথাযথ প্রক্রিয়ার অভাব এবং এমন একটি প্রশাসন রয়েছে যা সত্যের দিকে মনোযোগ দেয় না। প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেছে, আইনের শাসন যেন বিনষ্ট করা না হয় এবং প্রতিষ্ঠান ও ব্যবহারকারীদের সঙ্গে ন্যায় আচরণ করা হয় তা নিশ্চিত করতে বিচারিক ব্যবস্থার মাধ্যমে আমাদের বিরুদ্ধে দেয়া আদেশকে চ্যালেঞ্জ করা ছাড়া কোনো বিকল্প নেই।