বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বর্ণবাদী প্রেসিডেন্ট: বাইডেন

অনলাইন নিউজ পোর্টাল 23 জুলাই 2020, 04:06 দুপুর 149 বার পঠিত
ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বর্ণবাদী প্রেসিডেন্ট: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তিনি বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বর্ণবাদী প্রেসিডেন্ট। ট্রাম্পের বিরুদ্ধে আরো অভিযোগ করে তিনি বলেন, গায়ের রং দেখে সরকার চালান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং জর্জ ফ্লয়েড হত্যার ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রে বর্ণবাদ নিয়ে নতুন করে আন্দোলন শুরু হয়েছে। ডেমোক্র্যাটরা বার বার অভিযোগ করেছেন, ট্রাম্পের প্রশাসন বর্ণবাদকে প্রশ্রয় দিচ্ছে।

বুধবার জো বাইডেন যেভাবে ট্রাম্পকে আক্রমণ করেছেন, তা নজিরবিহীন। বাইডেন বলেছেন, এই প্রথম যুক্তরাষ্ট্র কোনো বর্ণবাদী প্রেসিডেন্ট দেখল। ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দলের বহু প্রেসিডেন্ট দেখেছে মার্কিন মুলুক। কিন্তু সরাসরি এমন বর্ণবাদী প্রেসিডেন্ট কখনো দেখেনি। ট্রাম্পের হাত ধরেই যুক্তরাষ্ট্রে বর্ণবাদ ফের মাথা চাড়া দিয়ে উঠছে বলে অভিযোগ করেছেন বাইডেন। তার বক্তব্য, ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র নয়, বিভেদের দেশ গড়ে তুলেছেন ট্রাম্প।

স্বাভাবিকভাবেই বাইডেনের এই নজিরবিহীন অভিযোগের বিরুদ্ধে সরব হয়েছে ট্রাম্প শিবির। প্রেসিডেন্টের নির্বাচন উপদেষ্টা জানিয়েছেন, বাইডেনের বক্তব্য শুধু ভুল নয়, মন গড়া। ডোনাল্ড ট্রাম্প কোনোদিনই বিভেদের রাজনীতি করেননি। তার দাবি, কৃষ্ণাঙ্গ মানুষদের কাছে ট্রাম্প অত্যন্ত জনপ্রিয়। তার ভোটের একটা বড় অংশই কৃষ্ণাঙ্গ।