বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

টোগোর উত্তরাঞ্চলে হামলার পর জরুরি অবস্থা ঘোষণা

মোহাম্মদ খাইরুল আমিন 14 জুন 2022, 11:10 দুপুর 530 বার পঠিত
টোগোর উত্তরাঞ্চলে হামলার পর জরুরি অবস্থা ঘোষণা

টোগো সরকার দেশটির উত্তরের সীমান্ত অঞ্চলে সোমবার ‘জরুরি নিরাপত্তা অবস্থা’ ঘোষণা করেছে।  এ অঞ্চলে জিহাদিদের হুমকি মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে আরও সুবিধা  দিতে সেখানে এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। খবর এএফপি’র।

বুরকিনা ফাসো সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় একটি শহরে মে মাসে চালানো হামলায় টোগোর আট নাগরিক নিহত হন। মালি ভিত্তিক আল-কায়েদা জঙ্গি গ্রুপ এ হামলার দায় স্বীকার করে।

সাহেল অঞ্চলের দেশগুলোতে সক্রিয় জিহাদি গ্রুপ উপকূলীয় পশ্চিম আফ্রিকার দেশ আইভরিকোস্ট, ঘানা, বেনিন ও টোগোতে হামলা জোরদার করছে।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর সরকার জানায়, টোগোর সোবানাহ অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আর এ অঞ্চলে দেশের একেবারে উত্তরাঞ্চলীয় প্রদেশগুলো  অবস্থিত।