টিভি লাইভে এসে করোনার টিকা নিলেন বাইডেন
করোনা ভাইরাসের ভ্যাকসিন নিলেন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।মঙ্গলবার (২২ ডিসেম্বর) এক টুইট বার্তায় ভ্যাকসিন নেওয়ার বিষয়টি বাইডেন নিজেই জানিয়েছেন।যুক্তরাজ্যের ডেলাওয়্যার অঙ্গরাজ্যে সোমবার টেলিভিশন লাইভে এসে ফাইজারের করোনা ভ্যাকসিন নিলেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন (৭৮)।
টুইট বার্তায় তিনি বলেন, যেসব বিজ্ঞানী ও গবেষকদের অক্লান্ত পরিশ্রম ভ্যাকসিন তৈরি সম্ভব হয়েছে আমি তাদের ধন্যবাদ জানাই। আপনাদের কাছে আমরা অনেক ঋণী।
এসময় ভ্যাকসিন নেওয়ার দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, চিন্তার কোনো কারণ নেই।
এর আগে মঙ্গলবার (৮ ডিসেম্বর) থেকে যুক্তরাজ্যে ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে। সর্বপ্রথম এ টিকা নেন ৯০ বছরের বৃদ্ধা মার্গারেট কিনান।
এদিন থেকে যুক্তরাজ্যে ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে। প্রাথমিকভাবে দেশের অশীতিপর ও স্বাস্থ্য পরিষেবা কর্মীদের টিকা দেওয়ার কাজ শুরু করে।
বাইডেনের আগে রাজনীতিবিদদের মধ্যে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার স্বামী ডফ এমহফ আগামী সপ্তাহে টিকা নিবেন।
বাইডেন প্রশাসন ক্ষমতা নেওয়ার ১০০ দিনের মধ্যে ১০০ মিলিয়ন আমেরিকানদের করোনার টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।