টিকা নেয়া ছাড়া রাস্তায় বের হলেই আটক: রদ্রিগো দুতার্তে
মোহাম্মদ খাইরুল আমিন
•
07 জানুয়ারী 2022, 10:44 দুপুর
•
278 বার পঠিত
করোনার টিকা নেয়া ছাড়া কেউ রাস্তায় বের হলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ-পুর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।
ফিলিপাইনে বৃহস্পতিবার গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। এমন প্রেক্ষাপটে এদিন টেলিভেশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট দুতার্তে ওই ঘোষণা দেন।
দুতার্তে বলেছেন, টিকা না নেওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে স্থানীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি তারা যেন ঘর থেকে বের না হতে পারে, সেটি নিশ্চিত করতেও বলা হয়েছে নেতাদের।