বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

থাইল্যান্ডে বন্যা কবলিত ৭০ হাজার ঘরবাড়ি

অনলাইন নিউজ পোর্টাল 29 সেপ্টেম্বর 2021, 04:11 দুপুর 263 বার পঠিত
থাইল্যান্ডে বন্যা কবলিত ৭০ হাজার ঘরবাড়ি

থাইল্যান্ডের উত্তর ও মধ্যাঞ্চলীয় প্রদেশগুলোতে ৭০ হাজার ঘরবাড়ি বন্যা কবলিত হয়ে পড়েছে। এই ঘটনায় ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। রাজধানী ব্যাংককে সতর্কতা জারি করেছে দেশটির সরকার। ব্যাংককের কিছু এলাকার সুরক্ষার জন্য থাই কর্তৃপক্ষ তৎপরতা শুরু করেছে। খবর এএফপির।

থাই দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানায়, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় দিয়ানমু সৃষ্ট বন্যার ফলে মধ্যাঞ্চলসহ ৩০টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ উজানে বাঁধ খুলে দেওয়ার পর চাও ফ্রেয়া নদীর পানি বেড়েছে।

থাই দুর্যোগ মোকাবেলা ও প্রশমন বিভাগ জানায়, গ্রীষ্মমন্ডলীয় ঝড় দিয়ানমুর কারণে থাইল্যান্ডের ৩০টি প্রদেশ বন্যা কবলিত হয়ে পড়েছে। এতে দেশটির মধ্যাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।