বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তাপমাত্রা বাড়ায় যুক্তরাজ্যে সতর্কতা জারি

মোহাম্মদ খাইরুল আমিন 12 জুলাই 2022, 06:01 বিকাল 478 বার পঠিত
তাপমাত্রা বাড়ায় যুক্তরাজ্যে সতর্কতা জারি

ইংল্যান্ড ও ওয়েলসের বিশাল এলাকা জুড়ে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের (৮৬ ফারেনহাইট) ওপরে উঠে যাওয়ার আশংকায় বৃটেন সোমবার সেখানে ‘অত্যধিক তাপ সতর্কতা’ জারি করেছে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিশেষত  দক্ষিণ ও মধ্য ইংল্যান্ড এবং ওয়েলসে  এ সপ্তাহে গরম আবহাওয়া বলবত থাকবে। মঙ্গলবার দক্ষিণ- পূর্ব ইংল্যান্ডে সন্ভব্য তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

স্পেন ও পর্তুগালের বেশ কয়েকটি এলাকায় দাবদাহ অব্যাহত রয়েছে , সেখানকার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি।

এদিকে আবহাওয়া দপ্তরের ডেপুটি চিফ আবহাওয়াবিদ রেবেকা শারবিন জানান, আগামী সপ্তাহের প্রথম পর্যন্ত যুক্তরাজ্যে এই উচ্চ তাপ বজায় থাকবে।

তিনি আরো জানান,  রবি- সোমবার নাগাদ দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।
উল্লেখ্য বৃটেনের পূর্বাঞ্চলীয় ক্যাম্ব্রিজ বোটানিক গার্ডেনে ২০১৯ সালের ২৫ জুলাই সর্বোচ্চ  ৩৮. ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।