বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তালিবান হামলায় নিরাপত্তা বাহিনীর ১৮ সেনা নিহত

অনলাইন নিউজ পোর্টাল 18 জুন 2020, 04:14 দুপুর 827 বার পঠিত
তালিবান হামলায় নিরাপত্তা বাহিনীর ১৮ সেনা নিহত

আফগানিস্তানের তালিবান গোষ্ঠীর হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ১৮ সদস্য নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় জাওযান ও কুন্দুজ প্রদেশে এসব হামলা হয়েছে। এরমধ্যে জাওযান প্রদেশের একটি চেক পয়েন্টে তালেবানের হামলায় ১২ সেনা নিহত হয়েছে।

বুধবার দিনের প্রথমভাগে তালিবান গোষ্ঠী ওই হামলা চালায় এবং এতে নিরাপত্তা বাহিনীর ১২ জন সদস্য নিহত হয়। ভোরের ওই হামলায় তালিবান গেরিলারা নিরাপত্তা বাহিনীর আরো চার সদস্যকে অপহরণ করে। অবশ্য নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় তালিবানের পাঁচ সদস্য মারা যায়।

এদিকে, তালিবান সন্ত্রাসীরা কুন্দুজ প্রদেশে একটি সামরিক অবস্থানে আলাদা হামলা চালিয়েছে। তালিবানের হামলায় ছয় সেনা নিহত হয়েছে এবং সংঘর্ষ ৫ ঘণ্টা স্থায়ী হয়। সামরিক ঘাঁটির মুখপাত্র জানিয়েছেন, তাদের পাল্টা হামলায় তালিবানের চার সদস্য নিহত হয়।