সুদানে সব ধরনের ফ্লাইট সাময়িক স্থগিত
অনলাইন নিউজ পোর্টাল
•
27 অক্টোবর 2021, 04:43 দুপুর
•
344 বার পঠিত
আফ্রিকা মহাদেশের উত্তরাঞ্চলের একটি রাষ্ট্র সুদান। এর রাজধানীর নাম খার্তুম। সরকারী ভাবে এর নাম সুদান প্রজাতন্ত্র। এটি এলাকার দিক থেকে আফ্রিকার বৃহত্তম দেশ।
সম্প্রতি এ দেশটি আগামী ৩০ অক্টোবর পর্যন্ত অন্তর্মুখী ও বহির্মুখী সকল ফ্লাইট স্থগিত করেছে। সামরিক অভ্যুত্থানের কারণে দেশটিতে অস্থিরতা ছড়িয়ে পড়ার পর এমন সিদ্ধান্ত নেয়া হলো। দেশটির বেসামরিক বিমানপরিবহন কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
বেসামরিক বিমানপরিবহন কর্তৃপক্ষের মহাপরিচালক ইব্রাহিম আদলান বলেন, “দেশের বর্তমান বিশৃখলাপূর্ণ পরিস্থিতির কারণে ৩০ অক্টোবর পর্যন্ত খার্তুম বিমানবন্দরে অন্তর্মুখী ও বহির্মুখী সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে।”