স্থগিত হয়ে গেলো ভারতের ভিসা কার্যক্রম
অনলাইন নিউজ পোর্টাল
•
15 এপ্রিল 2021, 01:45 দুপুর
•
211 বার পঠিত
করোনা ভাইরাসের উর্ধগতি সামাল দিতে সরকার ঘোষিত লকডাউনের মধ্যে বাংলাদেশের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এরই মধ্যে জমা দেয়া আবেদনসমূহের বিষয়ে জানতে এবং যেকোনো জরুরি অনুরোধের জন্য visahelp.dhaka@mea.gov.in এ ঠিকানায় যোগাযোগ করতে হবে। গত বছরের মার্চে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বের সব দেশের নাগরিকদের কয়েকটি বিশেষ ক্যাটাগরির ভিসা স্থগিত করে ভারত সরকার।