সরকার গঠনের অনুষ্ঠানে মোট ছয়টি দেশকে আমন্ত্রণ : তালেবান
অনলাইন নিউজ পোর্টাল
•
07 সেপ্টেম্বর 2021, 09:50 সকাল
•
264 বার পঠিত
আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশ সম্পূর্ণ দখলে নেয়ার পর সরকার গঠনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে তালেবান বাহিনী। সরকার গঠনের অনুষ্ঠানে মোট ছয়টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেশগুলো হলো- পাকিস্তান, তুরস্ক, কাতার, রাশিয়া, চীন ও ইরান।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তালেবানের নতুন সরকার ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র।
সোমবার সকালে দলের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত এরইমধ্যে নেয়া হয়ে গেছে। এখন টেকনিক্যাল কিছু বিষয় নিয়ে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, হানাদাররা কখনও দেশের ভালো করে না। দেশবাসীই দেশের ভালো চায়। যুদ্ধ শেষ। স্থিতিশীল সরকার গঠনের পথে রয়েছে আফগানিস্তান।