বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সরকার বিরোধী বিক্ষোভে ফুঁসে উঠেছে থাইল্যান্ড

অনলাইন নিউজ পোর্টাল 17 আগস্ট 2020, 09:04 রাত 1,075 বার পঠিত
সরকার বিরোধী বিক্ষোভে ফুঁসে উঠেছে থাইল্যান্ড

সরকারবিরোধী বিক্ষোভে ফুঁসে উঠেছে থাইল্যান্ড। সরকারের পদত্যাগ, সংবিধান পরিবর্তন ও বিরোধী নেতাকর্মীদের হয়রানি বন্ধের দাবিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ১০ হাজারেরও বেশি বিক্ষোভকারী জড়ো হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিন শিক্ষার্থী সংগঠনগুলো আন্দোলন করছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে। রবিবার বিক্ষোভকারীরা বলেছে যে, দক্ষিণ-পূর্ব এশীয় দেশটিতে পরিবর্তনের পক্ষে ব্যাপক সমর্থন প্রদর্শন করবে এই বিক্ষোভ।

প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচার পদত্যাগের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। গত বছর দেশটির ‘বিতর্কিত নির্বাচনে’ জয়ের পর সরকারের দায়িত্ব গ্রহণ করেন সামরিক সরকারের সাবেক নেতা। শক্তিশালী রাজতন্ত্রের বিলুপ্তির দাবিও জানিয়েছে কিছু বিক্ষোভকারীরা।

প্রায়ুথ ২০১৪ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতা কেড়ে নেয়ার পর থেকে থাইল্যান্ডে সবচেয়ে বড় বিক্ষোভ এটি। ব্যাংককের ডেমোক্র্যাসি মনুমেন্টে সমবেত হওয়া সব বিক্ষোভকারীদের একটাই দাবি, সরকারের পদত্যাগ।