বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় ভারতের ডিজেল, চালও যাচ্ছে

মোহাম্মদ খাইরুল আমিন 02 এপ্রিল 2022, 06:12 বিকাল 349 বার পঠিত
শ্রীলঙ্কায় ভারতের ডিজেল, চালও যাচ্ছে

স্বাধীনতার পর সবচেয়ে বড় সংকটে পড়া শ্রীলঙ্কা হাত পেতেছে বিদেশি রাষ্ট্রের কাছে। এর আগে ভারত ১০০ কোটি ডলারের ঋণ সহায়তা দেওয়ার কথা বলেছে। এর মধ্যে ভারত থেকে ৪০ হাজার টন ডিজেলভর্তি একটি জাহাজ শ্রীলঙ্কায় পৌঁছেছে। আরেকটি জাহাজে করে ৪০ হাজার টন চালের একটি চালান দেশটিতে পাঠানোর প্রস্তুতি শুরু করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। 

এনডিটিভি ও রয়টার্সের খবর অনুযায়ী জ্বালানি সংকট শ্রীলঙ্কায় এখন এতো মারাত্মক যে আজ শনিবারের পর সীমিত আকারে তাদের পরিবহনসেবা দেওয়ার সামর্থ্যও তাদের থাকবে না। 

গেল মাসে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসা নয়া দিল্লি সফর করেন। তখন দেশটিকে ১০০ কোটি ডলারের ঋণসহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয় ভারত। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এদিন ভারতীয় ৪০ হাজার টনের একটি ডিজেলভর্তি জাহাজ শ্রীলঙ্কায় পৌছাল। এই জ্বালানি আজ থেকে বিতরণের কথা রয়েছে। 

২ কোটি ২০ লাখ মানুষের দেশ শ্রীলঙ্কা স্বাধিনতা লাভ করে ১৯৪৮ সালে। স্বাধীনতার ৭৪ বছরের মধ্যে তারা সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। 

বৈদেশিক মুদ্রার বিশাল ঘাটতির জন্য দেশটির আমদানির ক্ষমতা প্রবলভাবে হৃাস পেয়েছে। জ্বালানি সংকটের কারণে মানুষ প্রতিবাদমুখর হয়ে উঠেছে। 

এ নিয়ে বৃহস্পতিবার কলম্বোতে প্রেসিডেন্টের একটি ভবনের সামনে সহিংস বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা। গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ২০-২৫ জন পুলিশ আহত হওয়ার খবর পাওয়া যায়। তবে কতোজন বিক্ষোভকারী আহত হয়েছেন তা জানানো হয়নি। গ্রেপ্তার হয়েছিলেন ৫৩ জন। 

ওই ঘটনায় কলম্বোতে কারফিউ জারি করা হয়। পরে কারফিউ তুলে নেওয়া হলেও সেনাবাহিনী মোতায়েন করা হয়। তারই ধারাবাহিকতায় সতর্কতা হিসেবে শুক্রবার রাতে সরকারি এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা শ্রীলঙ্কাজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন।