বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

স্পেনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫ জনের প্রাণহানি

মোহাম্মদ খাইরুল আমিন 17 ফেব্রুয়ারি 2026, 04:03 দুপুর 132 বার পঠিত
স্পেনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫ জনের প্রাণহানি

স্পেনের বার্সেলোনার কাছে একটি অ্যাপার্টমেন্ট  ভবনে অগ্নিকাণ্ডে পাঁচ জনের প্রাণহানি ও আরও চারজন আহত হয়েছে। 

দেশটির উত্তর-পূর্ব কাতালোনিয়া অঞ্চলের ফায়ার সার্ভিস আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে,  ‘গতকাল সোমবার সন্ধ্যায় বার্সেলোনা থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) উত্তরে মানলেউ শহরের পাঁচ তলা ভবনের একটি স্টোরেজ রুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

দমকল কর্মীরা জানিয়েছেন, ‘অগ্নিকাণ্ডের ওই ঘটনায় সন্ধ্যায় পাঁচ জন মারা গেছে এবং আরও চার জন সামান্য আহত হয়েছে। 

স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় মৃতদের বেশির ভাগই বয়সে তরুণ। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ‘ভিতরে থাকা লোকেরা স্টোরেজ রুম থেকে বের হতে পারেনি। দমকল কর্মীরা অনেক চেষ্টা করা সত্ত্বেও, তাদের জীবন বাঁচানো সম্ভব হয়নি।

পুলিশ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।