সৌদি বিমান হামলায় ইয়েমেনে ৭ বেসামরিক নাগরিক নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
08 মে 2021, 10:03 রাত
•
1,270 বার পঠিত
ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মা’রিব প্রদেশে সৌদি বিমান হামলায় অন্তত সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।
শুক্রবার আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে ইসরায়েলবিরোধী একটি সমাবেশের প্রস্তুতিকালে সৌদি এ হামলা চালায়। কুদস দিবসের র্যালিতে অংশ নেয়ার জন্য জড়ো হওয়ার লোকজনের ওপর হামলার কঠোর নিন্দা করে বলা হয়েছে, বিমান হামলার মধ্যদিয়ে সৌদি আরব তার ইসরায়েলি চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
প্রতিবছর পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার কুদস দিবস পালিত হয়। ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর বিপ্লবের নেতা ইমাম খোমেনীর (রহ) রমজান মাসের শেষ শুক্রবারকে কুদস দিবস ঘোষণা করেন। তারপর থেকে সারাবিশ্বে মুসলমানের ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব থেকে পবিত্র বায়তুল মুকাদ্দাস মুক্ত করার লক্ষ্য নিয়ে কুদস দিবস পালন করেন।