বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদি আরবের পতাকায় থাকছে না কালেমা

মোহাম্মদ খাইরুল আমিন 07 ফেব্রুয়ারি 2022, 07:08 বিকাল 3,475 বার পঠিত
সৌদি আরবের পতাকায় থাকছে না কালেমা

সৌদির সরকার জাতীয় পতাকা ও সংগীতে পরিবর্তন আনতে যাচ্ছে। সৌদির নতুন পতাকা থেকে পবিত্র কালেমা তাইয়েবা তুলে দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
আরও জানা যায়  পতাকায়  আরবি ও ইংরেজিতে লেখা থাকবে সৌদি আরবের নাম।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ এর অংশ হিসেবে জাতীয় পতাকা ও সংগীত পরিবর্তন করা হচ্ছে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়, জাতীয় পতাকা ও সংগীত পরিবর্তনের পক্ষে মত দিয়েছে সৌদি আরবের অনির্বাচিত শূরা কাউন্সিল। শূরার নিরাপত্তা ও সামরিক বিষয়ক কমিটির পর্যালোচনার পর এই পরিবর্তনের পক্ষে সম্মতি দেয়।  
 
সৌদি আরবের যেকোনো আইন বাস্তবায়ন ও সংস্কারে এই শূরা কাউন্সিলের সম্মতিই চূড়ান্ত হিসেবে বিবেচনা করা হয়। তাই বাদশাহর অনুমোদন এখন আনুষ্ঠানিকতা মাত্র।  

অন্যথায় ,জাতীয় পতাকা, প্রতীক ও সংগীত সংস্কারের প্রস্তাবটি ১৯৭৩ সালে সৌদি আরবের রাজকীয় এক আদেশ অনুসারে গ্রহণ করা হয়।