সোমালিয়ায় জোড়া গাড়ি বিস্ফোরণে নিহত ১০০
সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একসাথে ২টি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
গত (৩০ অক্টোবর) সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ এক বিবৃতিতে গাড়িবোমা বিস্ফোরণ এর ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায় সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটায় বলে তিনি বিবৃতিতে দাবি করেছেন। বোমাহামলায় শিক্ষা ভবন ও কয়েকটি গাড়ি ধ্বংস হয়ে যায়। এ ঘটনায় নিহতদের মধ্যে সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাও রয়েছে।
হাসান শেখ মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শনের পর সোমালিয়ার জনগণকে আশ্বস্ত করেন, সৃষ্টিকর্তার ইচ্ছায় অক্টোবরে হামলার পুনরাবৃত্তি আর হবে না। এ হামলার মাধ্যমে জঙ্গি সংগঠনের দিক থেকে বার্তা দেওয়া হয়েছে, তারা এখনও বেঁচে আছে, যেখানে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করে তারা পরাজিত হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, আল-কায়দার অনুসারী হিসেবে পরিচিত আল শাবাবের সঙ্গে সোমালিয় কেন্দ্রীয় সরকারের দ্বন্দ্ব দীর্ঘদিনের। ২০১৭ সালে একই স্থানে বোমায় হামলায় ৫০০ জনেরও বেশি নিহত হয়েছিল।