বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সঙ্কটের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ

অনলাইন নিউজ পোর্টাল 14 জুন 2020, 01:04 দুপুর 717 বার পঠিত
সঙ্কটের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ

অর্থনৈতিক সঙ্কট আরো ঘনীভূত হওয়ায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের দাবিতে বিক্ষোভ হচ্ছে । তাদের দাবি, দেশে এর সঙ্গে যুক্ত হয়েছে ভয়াবহ দুর্নীতি। এ জন্য বাশারের সবচেয়ে অনুগত সমর্থকরা এখন তার বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছেন। সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে ৯ বছর ধরে। এ সময়ের মধ্যে এখন সেখানে খাদ্যের দাম অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। 

বিক্ষোভকারীরা বলছেন, আমরা বাঁচতে চাই না। তবে মরতে চাই মর্যাদার সঙ্গে। যে ব্যক্তি তার দেশবাসীকে অভুক্ত রাখেন তিনি বিশ্বাসঘাতক। 

বর্তমানে নানামুখী লড়াইয়ের মুখে আসাদ। এর মধ্যে রয়েছে করোনা ভাইরাসের প্রকোপ। মস্কো ও তেহরানের সমর্থকদের স্বার্থ রক্ষায় সমতা রক্ষা করা। তবে, লেবাননে যে আর্থিক টালমাটাল অবস্থা চলছে সেই সমস্যা এখন সবচেয়ে বড় আসাদের জন্য। কারণ, সিরিয়ার অর্থনীতি একেবারে মিইয়ে যাওয়া থেকে রক্ষায় সহায়তা করেছে এই দেশটি। এরই মধ্যে সিরিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র। তা কার্যকর হবে আগামী সপ্তাহ থেকে। ফলে সিরিয়ার অর্থনীতি একেবারে শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 

সাম্প্রতিক সময়ে এমনিতেই দেশটির মুদ্রার মান একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। কালো বাজারে সেখানে এক ডলারের দাম এ সপ্তাহে রেকর্ড ৩৫০০ পাউন্ডে গিয়ে পৌঁছে। বছরের শুরুতে এক ডলারের দাম ছিল ৭০০ পাউন্ড। জীবনধারণের খরচ অস্বাভাবিক বেড়েছে। আটা, চিনি, চাল ও ওষুধের মতো মৌলিক সেবার জিনিসগুলো পাওয়াই কঠিন হয়ে পড়েছে। বর্তমানে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে দেশটির শতকরা ৮০ ভাগেরও বেশি মানুষ।