রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সংলাপ: নির্দলীয় ইউপি ভোটে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি

মোহাম্মদ খাইরুল আমিন • 29 নভেম্বর 2026, 06:45 সকাল • 1 বার পঠিত
সংলাপ: নির্দলীয় ইউপি ভোটে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি

নির্দলীয় নিউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা কোনো ধরনের ‘ফাউল’ আচরণ করবেন না বলে আশা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

নির্বাচন কমিশন ‘সুষ্ঠু নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ’ মন্তব্য করে, দলভিত্তিক কোনো এজেন্ডাও থাকবে না বলে মনে করেন তিনি। এজন্য সবার সহযেগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশন।

রোববার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে, ইউপি ভোট ঘিরে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শুরুর সময় সূচনা বক্তব্য দেন সিইসি। এসময় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংলাপে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় পার্টি—জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি—বিজেপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরামের প্রতিনিধিরা উপস্থিত আছেন।

এছাড়া বিরোধী দল, ১১ দলীয় ঐক্যের জামায়াতে ইসলামী ও এলডিপি ইসির সঙ্গে পরে সংলাপে বসবে বলে জানিয়েছে। আর জাতীয় পার্টির কোনো প্রতিনিধি অংশ নেয়নি।

বক্তব্যে সিইসি নাসির উদ্দিন বলেন, “কেই যাতে ফাউল করার নিয়তে মাঠে না নামেন এবং কেউ ফাউল করতে চাইলে আপনারা আমাদের পাশে থাকবেন। এক্ষেত্রে সবার সহযোগিতা দরকার। আমরা সুষ্ঠু ভোট চাই-এটা আমাদের প্রতিশ্রুতি।

“আমাদের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। দলীয় ভিত্তিতেক যেহেতু নির্বাচন হচ্ছে না, দলভিত্তিক এজেন্ডাও কারো থাকার কথা নয়।”

রাজনৈতিক দলগুলোর ‘সহযোগিতায়’ ত্রয়োদশ সংসদ নির্বাচন সম্পন্ন করার কথা তুলে ধরেন তিনি।

সিইসি বলেন, “আমাদের দেশে নির্বাচনকে বিশেষায়িত করা হয়-অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন। পৃথিবীর কোথাও নির্বাচনের আগে ধরনের বিশেষণ দেওয়ার প্রচলন নেই। নির্বাচন বলতে একটা জিনিসই বোঝায়-ভোটাররা নির্বিঘ্নে পছন্দের প্রার্থী ভোট দিয়ে বাড়ি ফেরত যাবেন। আপনাাদের সহযোগিতায় এ ধরনের বিশেষণ বাদ দিয়ে সত্যিকারের নির্বাচন, গণতন্ত্রের জন্য প্রযোজ্য তা দেখতে চাই।

“কোনো ধরনের সহিংসতা ছাড়াই এ নির্বাচন উপহার দিতে পেরেছি। স্থানীয় নির্বাচনও একইভাবে করতে চায় ইসি।”

নাসির উদ্দিন বলেন, ইউপি দিয়ে স্থানীয় ভোট শুরু করতে চাইছে কমিশন। তার কথায়, মানুষ সেবা বঞ্চিত হচ্ছে, সাড়ে চার হাজার ইউপির ভোট দিয়ে শুরু করতে চান তারা।

“পাঁচভাগে ভোট হবে, ২১ জানুয়ারি থেকে শুরু হবে। সুষ্ঠু, সুন্দর, অবাধ করতে চাই।”

নির্দলীয় নির্বাচন হলেও রাজনৈতিক দলের সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন সিইসি।

তিনি বলেন, “এখানে দলীয় প্রতীক থাকবে না, স্বতন্ত্র প্রার্থীর মতো প্রতীক পাবে। দলীয় ভিত্তিতে নির্বাচন না হলেও দল সমর্থনপুষ্ট অনেক প্রার্থী থাকবেন। দলের অনেক নেতাদের ব্লেসিং থাকবে। এ নির্বাচনে আপনাদের সহযোগিতা দরকার। প্রত্যেক দলের নেতাদের প্রভাব থাকে।”

স্থানীয় নির্বাচনে নানা ধরনের ‘চ্যালেঞ্জ আসবে’, সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সম্মিলিতভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে চান বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, “যত চ্যালেঞ্জ আছে, ভবিষ্যতে যত চ্যালেঞ্জ আসবে-সব আপনাদের নিয়ে আমরা মোকাবিলা করতে চাই। বিরোধী দলও স্থানীয় নির্বাচন চেয়েছে। সবাই এক দাবি করছে। ইউপি ভোটের পর সিটি, পৌর, উপজেলা ও জেলা ভোট রয়েছে। দশ মাস থেকে এ বছর সময় লাগে এসব ভোট করতে। ধাপে ধাপে সব নির্বাচন করবো, সেভাবে কৌশল নিতে হবে।”

মৌলভীবাজারে চা শ্রমিকদের ভোটের পরিবেশের বেশ প্রশংসা করেন সিইসি।

নাসির উদ্দিন বলেন, “গতকাল চা শ্রমিকদের নির্বাচন হয়েছে। মনে হয়েছে, ইলেকশনের ব্যাপারে তারা আমাদের চেয়ে বেশি শিক্ষিত, নির্বিঘ্নে ভোট ভোট হয়েছে, কোনো ঝামেলা নেই। হায়রে এমন একটা ইলেকশন যদি আমি করতে পারতাম। এটা দেখে আমার খুব এনারেজিং মনে হয়েছে। টি গার্ডে এসোসিয়েশণ যদি এমন নির্বাচন উপহার দিতে পারেন, তাহলে আমরা দলগুলো মিলে কেন এমন নির্বাচন করতে পারবো না!”

চা শ্রমিকরা সু্ন্দরভাবে লাইনে দাঁড়িয়েছে, নারী-পুরুষ প্রায় সমান, সবখানে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।

“আমরা সবার সহযোগিতা চাইব, সামনে বছরব্যাপী নির্বাচন হবে। আপনাদের পরামর্শ নেব। ওয়াদা চাই আপনারা সহযোগিতা করবেন। অতীতেও সহযোগিতা করেছেন, এবারও সহযোগিতা করবেন এ আত্মবিশ্বাস আমাদের আছে।”

জাতীয় পার্টিও অংশ নিচ্ছে না

সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণপত্র পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তবে দলটি সংলাপে অংশ নিচ্ছে না।

এ বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, “এ সংলাপে যেহেতু অনেকগুলো দলকে একসঙ্গে ডাকা হবে, তাই ফলপ্রসূ সংলাপ হবে না। আমাদের অতীত অভিজ্ঞতা বলে, এ সংলাপে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের বক্তব্য উপস্থাপন করা হয়, সেটা অন্যরা শুনে। ওয়ান টু ওয়ান সংলাপ হলে অনেকটা ফলপ্রসূ হয়।”

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে এক সাথে সংলাপে বসার বিষয়ে কমিশনকে জানানো হয়েছে। ইসি সময় দিলে আমরা যাব।”