সময়টা অনুকূলে নেই প্রেসিডেন্ট ট্রাম্পের
অনলাইন নিউজ পোর্টাল
•
24 জুন 2020, 05:35 বিকাল
•
580 বার পঠিত
মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৩ লাখ ৯০ হাজার ২৬৭ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২২ হাজার ৬৮১ জন। এখন দেশটিতে বর্ণবাদ বিরোধী মনোভাব তুঙ্গে। সময়টা যেন অনুকূলে নেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন। তাই ডেকেছিলেন বিশাল জনসভা। সেই জনসভার আসন ফাঁকা দেখেই হতাশ হন ট্রাম্প। জানা গেছে, সোমবার ওকলাহোমার টালসায় বিশাল সভার ডাক দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সভায় প্রায় অর্ধেকের কাছাকাছি আসনই ফাঁকা ছিল। কিছু সমর্থকদের উপস্থিতিতেই ভাষণ দেন ট্রাম্প। সমর্থকদের উপস্থিতির অভাবে শুরু থেকেই সভার ছন্দ কেটে গিয়েছিল।
সভা শেষে হোয়াইট হাউজে ফিরতে বিমানের মাধ্যমে এয়ারপোর্টে নামেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মুখে ক্লান্তি ও হতাশার ছাপ স্পষ্ট।