বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সিরিয়া-ইরাক সীমান্তে মার্কিন সেনা বিমান হামলা চালিয়েছে

অনলাইন নিউজ পোর্টাল 28 জুন 2021, 06:18 বিকাল 172 বার পঠিত
সিরিয়া-ইরাক সীমান্তে মার্কিন সেনা বিমান হামলা চালিয়েছে

জো বাইডেন প্রশাসনের নির্দেশে সিরিয়া-ইরাক সীমান্তে মার্কিন সেনা বিমান হামলা চালিয়েছে। এ হামলার অন্তত ৫ জন নিহত হয়েছে। 

জো বাইডেন ক্ষমতায় আসার পর এই নিয়ে দ্বিতীয়বার ইরাক-সিরিয়া সীমান্তে বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র।  এর আগে, ক্ষমতাগ্রহণের মাত্র এক মাসের মাথায় গত ফেব্রুয়ারিতে সিরিয়ায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলার নির্দেশ দিয়েছিলেন তিনি।

পেন্টাগন জানিয়েছে, সোমবার ভোরে সিরিয়ার দুইটি বিদ্রোহী ঘাঁটি এবং ইরাকের একটি ঘাঁটিতে আক্রমণ চালানো হয়। ওই জায়গাগুলোতে বিদ্রোহীদের অস্ত্র ভান্ডার ছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের মদতপুষ্ট কাতায়েব হেজবোল্লাহ বিদ্রোহীদের ঘাঁটি ছিল সিরিয়া সীমান্তে। টার্গেট নির্দিষ্ট করেই সেখানে আক্রমণ চলানো হয়েছে। এর আগে ইরাকে মার্কিন ঘাঁটিতে ওই বিদ্রোহীরা একাধিক আক্রমণ চালায় বলে পেন্টাগনের দাবি।