সীমান্ত খুলছে স্পেন
ইউরোপীয় ইউনিয়নের শেনজেন জোনের অন্তর্ভূক্ত দেশগুলোর জন্য ২১ জুন সীমান্ত খুলছে স্পেন। রোববার দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ ঘোষণা দিয়েছেন।
প্রধানমন্ত্রী জানান, ২১ জুন শেনজেন জোনের অন্তর্ভূক্ত দেশগুলোর জন্য সীমান্ত খুলে দেয়া হবে। শেনজেং ছাড়া ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোর সীমান্ত খোলা হবে পহেলা জুলাই। এছাড়া ২১ জুন থেকে নাগরিকদের দেশব্যাপী চলাচলে নিষেধাজ্ঞা শিথিল শুরু হবে।
করোনাভাইরাসের কারণে ১৪ মার্চ ইউরোপীয় দেশগুলোর জন্য নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় স্পেন। এছাড়া নাগরিকদের সারাদেশে যাতায়াত বন্ধে রাষ্ট্রীয় সতর্কতা জারি করা হয়।
দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ২ লাখ ৯০ হাজারের বেশি মানুষ। আর মারা গেছে প্রায় ২৭ হাজার করোনা আক্রান্ত। মে মাস থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা কমতে শুরু করে।
রোববার দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ ঘোষণা দিয়েছেন।