বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সোনিয়া গান্ধীকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে

অনলাইন নিউজ পোর্টাল 03 আগস্ট 2020, 11:25 দুপুর 81 বার পঠিত
সোনিয়া গান্ধীকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে

দিল্লির হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীকে। গত বৃহস্পতিবার দলের একটি ভার্চুয়াল বৈঠকের পর অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেয়া হয়। তবে শারীরিক অবস্থা সন্তোষজনক হওয়ায় রবিবার দুপুরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

হাসপাতালের এক মেডিকেল বুলেটিনে জানানো হয়, ৩০ জুলাই সন্ধ্যায় সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে রবিবার দুপুর ১টায় ছেড়ে দেয়া হয়। হাসপাতালে কিছু রুটিন চেকআপ ও পরীক্ষা করা হয়েছে। বর্তমানে সোনিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎকরা।

এর আগে পাকস্থলীতে সংক্রমণ ধরা পড়ায় গত ফেব্রুয়ারিতেও সোনিয়া গান্ধী গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন।