সাইবার হামলার শিকার হচ্ছে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার ওপর রাষ্ট্রীয়ভাবে সাইবার হামলা করা হচ্ছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। দেশটির অতি প্রয়োজনীয় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ব্যবসা ও সরকারের সব পর্যায় এ হামলার শিকার হয়েছে।
মরিসন বলেন, গত কয়েক মাস ধরেই অস্ট্রেলিয়ার ওপর সাইবার হামলা হচ্ছে। বর্তমানে সেটি বাড়ছে। তবে এই সাইবার হামলার পেছনে কোন রাষ্ট্র জড়িত সেটি উল্লেখে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। জনসচেতনতা বাড়াতে ও ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতেই ক্রমবর্ধমান এই হুমকির কথা জনসাধারণকে জানাচ্ছেন তিনি।
বিবৃতিতে আরো বলা হয়, অস্ট্রেলিয়ার সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংস্থা, শিক্ষা, স্বাস্থ্য, জরুরি সেবাসহ বিভিন্ন খাতকে এই সাইবার হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে। বিবৃতিতে নির্দিষ্ট করে কোনো রাষ্ট্রের দিকে আঙুল তোলেননি, তবে এমন কাজ করতে সক্ষম দেশের সংখ্যা খুব বেশি নয় বলে মন্তব্য করেন তিনি।