বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রোমে আগুনে পুড়ে ছাই ৩০টি যাত্রীবাহী বাস

অনলাইন নিউজ পোর্টাল 06 অক্টোবর 2021, 09:25 রাত 250 বার পঠিত
রোমে আগুনে পুড়ে ছাই ৩০টি যাত্রীবাহী বাস

৫ অক্টোবর ইতালির রাজধানী রোমে আগুনে পুড়ে ছাই হলো ৩০টি যাত্রীবাহী বাস। পুড়ে যাওয়া বাসগুলো সবই রোম পৌরসভা পরিচালিত প্রতিষ্ঠান, এটিএসির যানবাহন। তবে বড় এই দুর্ঘটনায় কারো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এখনও অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কেও জানা যায়নি স্পষ্ট কোনো তথ্য। ধারণা করা হচ্ছে, গ্যাস লিক থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। নিছকই দুর্ঘটনা নাকি অপরাধ তৎপরতা, তা নিশ্চিত হতে এ নিয়ে তদন্ত চলছে।

রোমে বাসডিপোতে আগুন ছড়ানোর ঘটনা এটাই প্রথম নয়। গেলো বছর জুন ও আগস্টে দুদফা অগ্নিকাণ্ডে ধ্বংস হয় কমপক্ষে ১০টি বাস।