বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রোহিঙ্গা শরণার্থীদের আর আশ্রয় দিতে চায় না মালয়েশিয়া

অনলাইন নিউজ পোর্টাল 27 জুন 2020, 01:23 দুপুর 1,254 বার পঠিত
রোহিঙ্গা শরণার্থীদের আর আশ্রয় দিতে চায় না মালয়েশিয়া

মিয়ানমারের আর কোনো রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিতে চায় না মালয়েশিয়া। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দেশটিকে অর্থনৈতিক বিপর্যয়ের মোকাবিলা করতে হচ্ছে। ফলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন এ ঘোষণা দিয়েছেন।

২০১৭ সালে মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের পরে সেখান থেকে বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় নেয় রোহিঙ্গারা। এরপর তারা আরো উন্নত জীবনের জন্য সেখান থেকে পালিয়ে মালয়েশিয়া যায়।

এরপর থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে। তবে সম্প্রতি দেশটিতে আশ্রয় নিতে যাওয়া রোহিঙ্গাদের অনেক নৌকা সাগরেই ফেরত পাঠিয়ে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এছাড়া দেশের ভেতর থেকেও শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

মিয়ানমার অন্তর্ভুক্ত জাতিসংঘের দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের নেতাদের সঙ্গে এক টেলিকনফারেন্সে মুহিউদ্দিন ইয়াসিন বলেন, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে আমাদের সম্পদ ও সক্ষমতা বিপর্যয়ের মুখে পড়েছে। ফলে আমরা আর বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিতে পারছি না।