রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রিয়াদ লক্ষ্য করে ছোড়া ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের

মোহাম্মদ খাইরুল আমিন • 15 নভেম্বর 2026, 10:48 দুপুর • 2 বার পঠিত
রিয়াদ লক্ষ্য করে ছোড়া ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের

ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, তারা সৌদির রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দেশটির তেল সমৃদ্ধ পুর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ছোড়া তিনটি ড্রোন প্রতিহত করেছে।

ইয়েমেনের জনবহুল অঞ্চলগুলোর অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণকারী হুতি বিদ্রোহীরা সম্প্রতি সৌদি আরবের রাজধানীতে হামলা জোরদার করেছে। গত সপ্তাহে হুতিদের এক ড্রোন হামলায় রিয়াদের অর্থনৈতিক কেন্দ্রে অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়; খবর রয়টার্সের।

সৌদি আরবের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে পরিচিত পূর্বাঞ্চলীয় প্রদেশ গত কয়েক সপ্তাহে হুতিদের একাধিক হামলার শিকার হয়েছে। দেশটির অধিকাংশ তেল ও গ্যাসের মজুদ এই অঞ্চলেই অবস্থিত এবং এখানেই আরামকোর প্রধান দপ্তর রয়েছে। আরামকোর এই দপ্তরটির অক্টোবরে হওয়া আরেক হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

হুতিরা সৌদির বিমানবন্দর, সমুদ্র বন্দর এবং তেল স্থাপনাগুলোতে হামলা জোরদার করেছে। বিপরীতে সৌদি আরবও ইয়েমেনে হুতিদের লক্ষ্যবস্তুগুলোতে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে।