বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রেকর্ড পরিমাণ মৃত্যুর পরও লকডাউন বিরোধী ব্রাজিলের প্রেসিডেন্ট

অনলাইন নিউজ পোর্টাল 08 এপ্রিল 2021, 04:45 দুপুর 160 বার পঠিত
রেকর্ড পরিমাণ মৃত্যুর পরও লকডাউন বিরোধী ব্রাজিলের প্রেসিডেন্ট

শুরু থেকেই লকডাউনের ঘোর বিরোধী ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। আবারো নিজের সেই অবস্থান জোরালোভাবে ব্যক্ত করলেন তিনি। দেশজুড়ে লকডাউন দিতে চান না বলে জানিয়ে দিয়েছেন বলসোনারো। দেশটিতে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ মৃত্যুর একদিন পর এমন মন্তব্য করলেন তিনি।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সেখানে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। মারা গেছে ৪ হাজার ১৯৫ জন। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ মৃত্যু।

মার্চ মাসেই দক্ষিণ আমেরিকার দেশটিতে মারা গেছে ৬৬ হাজার ৫৭৩ জন। এপ্রিল মাসে দৈনিক মৃত্যুর হার মার্চকেও ছাড়িয়ে যাচ্ছে। বুধবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ব্রাজিলে মোট মারা গেছে ৩ লাখ ৩৭ হাজার জন। যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। আর বিশ্বের মোট মৃত্যুর ২৮ শতাংশ।

এ পর্যন্ত লাতিন আমেরিকার দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৩০ লক্ষাধিক মানুষ। যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। বর্তমানে দেশটির মোট নিবিড় পরিচর্যা কেন্দ্রের ৮০ শতাংশ করোনা রোগীতে পূর্ণ। আগামী দিনগুলোতে মৃত্যুর মিছিল আরো বাড়বে বলেই শঙ্কা করা হচ্ছে। দেশটিতে করোনার টিকাদান কর্মসূচি শুরু হলেও এখন পর্যন্ত মোট জনসংখ্যার ২.৪২ শতাংশকে টিকার আওতায় আনা গেছে।