বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের সঙ্গ ছাড়ল ৯ দেশ

অনলাইন নিউজ পোর্টাল 02 জানুয়ারী 2021, 03:23 দুপুর 166 বার পঠিত
রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের সঙ্গ ছাড়ল ৯ দেশ

বছর না ঘুরতেই রোহিঙ্গাসহ মিয়ানমারের সংখ্যালঘু ইস্যুতে আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরের নয়টি দেশ তাদের অবস্থান পরিবর্তন করেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের কর্ম অধিবেশনে ক্যামেরুন, ইকুয়েটরিয়াল গিনি, নামিবিয়া, কেনিয়া, লেসেথো, মোজাম্বিক, তানজানিয়া, পালাউ ও সলোমন দ্বীপপুঞ্জ—এ নয় দেশ মিয়ানমারের বিরুদ্ধে আনা একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।

গত বৃহস্পতিবার রাতে প্রস্তাবটির পক্ষে ১৩০টি ভোট পড়েছে। আর বিপক্ষে পড়েছে ৯টি ভোট। অথচ ২০১৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে মিয়ানমারের রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুবিষয়ক প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান না নিয়ে ভোটদানে বিরত থেকেছিল ওই ৯টি দেশ।

আজ শনিবার নিউইয়র্কের কূটনৈতিক সূত্র, মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ এবং আনান কমিশনের এক সদস্যের টুইট থেকে এ তথ্য পাওয়া গেছে।