রাশিয়ায় কর বাড়ানোর প্রস্তাব
রাশিয়ার উচ্চবিত্ত শ্রেণীর উপার্জনকারীদের জন্য কর বাড়ানোর কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী বছর থেকেই এই কর বৃদ্ধি কার্যকর হবে।
পুতিন জানান, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে উচ্চবিত্ত শ্রেণীর উপার্জনকারীদের কর বাড়ানো হবে। যাদের বার্ষিক আয় ৫০ লাখ রুবলের (৭৩ লাখ মার্কিন ডলার) বেশি তাদের ১৩ থেকে ১৫ শতাংশ কর প্রদান করতে হবে।
গত সপ্তাহ থেকেই সম্ভাব্য কর বৃদ্ধির গুজব শোনা যাচ্ছিলো। তবে পুতিনের মুখপাত্র জোর দিয়ে বলেন যে, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
রুশ সরকারের এই পদক্ষেপের ফলে ৬০ বিলিয়ন রুবেল অতিরিক্ত আয় হবে বলে জানা গেছে। পুতিন জানিয়েছেন, বাজেটের ফান্ডে যুক্ত হওয়া বাড়তি অর্থ গুরুতর ও বিরল রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যয় করা হবে।
এর আগে, ২০০১ সালে সবার জন্য সমান কর নীতি চালু করে রুশ সরকার। এই প্রথমবারের মতো এই নীতি থেকে সরতে যাচ্ছে রাশিয়া।