রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করতে পারে এআই, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

আতাউল্লাহ পলাশ • 29 নভেম্বর 2026, 04:50 সকাল • 6 বার পঠিত
রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করতে পারে এআই, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিষ্ঠানগুলোর হাতে এমন কিছু ‘বিস্ফোরক’ আবিষ্কার বা তথ্য রয়েছে, যা আগামী মাত্র কয়েক মাসের মধ্যেই বিশ্বজুড়ে ব্যাংক ও সরকারি সংস্থাগুলোর নিরাপত্তার মূল ভিত্তি তছনছ করে দিতে পারে।

শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বৈশ্বিক তথ্য সুরক্ষা বা এনক্রিপশন ব্যবস্থার মূলে থাকা দশকের পর দশক ধরে অমীমাংসিত গাণিতিক সমস্যাগুলোর সমাধান করে ফেলেছে এআই।

খ্যাতনামা তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানী স্কট অ্যারনসন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, বিশ্বজুড়ে গোপন তথ্য সংকেতায়িত (এনকোড) করার পদ্ধতির সঙ্গে জড়িত কয়েক দশকের পুরোনো গাণিতিক সমস্যা সমাধানে শক্তিশালী এআই মডেলগুলো অভাবনীয় সাফল্য পেয়েছে বলে ‌‘সুপ্রতিষ্ঠিত গুঞ্জন’ রয়েছে। ঠিক কী আবিষ্কৃত হয়েছে তার ওপর নির্ভর করে হ্যাকার এবং আরও অনেকের হাতেই স্বল্প সময়ের মধ্যে বিশ্বের অতি গোপনীয় যোগাযোগ—যেমন ব্যাংকিং লেনদেন, কূটনৈতিক বার্তা এবং ব্যক্তিগত ই-মেইল সহজেই পাঠোদ্ধার (ডিক্রিপ্ট) করার ক্ষমতা চলে আসতে পারে।


#আন্তর্জাতিক #জাতীয়