রানি এলিজাবেথের সাথে সাক্ষাৎ করবেন জো বাইডেন
অনলাইন নিউজ পোর্টাল
•
04 জুন 2021, 04:20 দুপুর
•
705 বার পঠিত
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সাথে সশরীরে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি মাসে জি-৭ বৈঠকে সঙ্গে যোগ দিতে বাইডেন ব্রিটেনে আসার পর এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
চলতি মাসের ১১ তারিখ থেকে যুক্তরাজ্যে জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে অংশ নেবেন বাইডেন। সম্মেলনে অংশ নেয়ার পর ১৩ জুন বাইডেনের সঙ্গে রানি এলিজাবেথের সাক্ষাৎ হবে। গতকাল বৃহস্পতিবার এক ঘোষণায় এ কথা জানায় বাকিংহাম প্যালেস। বাকিংহাম প্যালেস জানিয়েছে, পশ্চিম লন্ডনের উইন্ডসর ক্যাসেলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি দেশটির ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে রানি এলিজাবেথ সাক্ষাৎ করবেন।