বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রাখাইনে বেসামরিকদের হত্যা করছে মিয়ানমার

অনলাইন নিউজ পোর্টাল 08 জুলাই 2020, 09:46 রাত 215 বার পঠিত
রাখাইনে বেসামরিকদের হত্যা করছে মিয়ানমার

মিয়ানমারের সেনাবাহিনী দেশটির রাখাইন ও চিন প্রদেশে নির্বিচারে বিমান হামলা চালিয়ে শিশুসহ ১৯ বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে জানিয়েছে ব্রিটিশ মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এটিকে যুদ্ধাপরাধের শামিল করেছে সংগঠনটি।

বুধবার সংগঠনটির এক প্রতিবেদনে বলা হয়, করোনা পরিস্থিতির মধ্যেও বেসামরিকদের হত্যা ও তাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে যাচ্ছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করতে উদ্যোগ নেয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।

অ্যামনেস্টির প্রতিবেদন অনুযায়ী, মার্চ ও এপ্রিলে ও চিন প্রদেশে বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়। তবে এতে মারা যায় বেসামরিক লোকজন।

বৌদ্ধ ধর্মালম্বী রাখাইন জাতিগোষ্ঠীর সশস্ত্র সংগঠন আরাকান আর্মি ও তাতমাদাওর মধ্যে সংঘর্ষে হামলার শিকার হয় বেসামরিক লোক। রাখাইন রাজ্যের স্বায়ত্তশাসনের জন্য মিয়ানমার বাহিনীর বিরুদ্ধে লড়ছে আরাকান আর্মি। দেশটির চলমান পরিস্থিতি সম্পর্কে অ্যামনেস্টির এশিয়া-প্রশান্ত মহাসাগরবিষয়ক পরিচালক বলেন, ‘মিয়ানমার কর্তৃপক্ষ যখন কোভিড-১৯ ঠেকাতে জনগণকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছে, তখন তাদের সেনাবাহিনী ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে, বেসামরিকদের হত্যা করছে।’