রাজশাহী নগর ভবন লক্ষ্য করে হাতবোমা হামলা
মোহাম্মদ খাইরুল আমিন
•
29 নভেম্বর 2026, 12:23 দুপুর
•
3 বার পঠিত
রাজশাহী নগর ভবন লক্ষ্য করে দুটি হাতবোমা নিক্ষেপ করা হয়েছে।
শনিবার গভীর রাতে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন নগর ভবনের সামনে এসে এ হামলা চালায় বলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, “বোমা দুটি বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। তবে এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।”