বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোহাম্মদ খাইরুল আমিন 05 আগস্ট 2022, 03:32 দুপুর 245 বার পঠিত
রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক

রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। আজ শুক্রবার ভারতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও খাদ্যপণ্যের ওপর জিএসটি বসানোর প্রতিবাদে বিরোধী দল কংগ্রেসের বিক্ষোভ মিছিল থেকে তাদের আটক করা হয়। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এদিন ভারতের পার্লামেন্টের ভেতরে ও বাইরে কংগ্রেস সংসদ সদস্যরা বিক্ষোভ করেন। এই সময় রাহুল ও প্রিয়াঙ্কাকে আটক করা হয়। 

পুলিশ বলেছে, এই বিক্ষোভের কারণে দিল্লির কয়েকটি সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দেশটিতে দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং খাদ্যপণ্যের ওপর জিএসটি আরোপের  প্রতিবাদে মিছিল বের হয়। সংসদ সদস্য ও কংগ্রেস সমর্থকদের সেই মিছিল নিয়ে সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। তারা বিজয় চক পৌঁছানোর আগেই দিল্লি পুলিশ তাদের আটক করে। 

তাদের মা সোনিয়া গান্ধীকেও এদিন সংসদ ভবন চত্বরে  বিক্ষোভ দেখাতে দেখা যায়।