বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পুলিশের গুলিতে আবারো এক কৃষ্ণাঙ্গ যুবক নিহত

অনলাইন নিউজ পোর্টাল 14 জুন 2020, 12:49 দুপুর 1,233 বার পঠিত
পুলিশের গুলিতে আবারো এক কৃষ্ণাঙ্গ যুবক নিহত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় এক কৃষ্ণাঙ্গ যুবক পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এই ঘটনার পর আটলান্টা শহরের পুলিশ প্রধান পদত্যাগ করেছেন।

জানা গেছে, রায়শার্দ ব্রুক্স নামের ২৭ বছর বয়সী ওই কৃষ্ণাঙ্গ যুবক একটি ফাস্ট ফুড রেস্টুরেন্টের বাইরে নিজের গাড়িতে ঘুমিয়ে ছিলেন। এই ঘটনায় ফাস্ট ফুড রেস্টুরেন্টের কর্মীরা অভিযোগ করে যে, ব্রুক্সের গাড়ি অন্য ক্রেতাদের পথে বাধা তৈরি করছে। এমন অভিযোগ পেয়ে পুলিশ ব্রুক্সকে আটকের চেষ্টার সময় প্রতিরোধ করলে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি করে। সেখানেই গুলিবিদ্ধ হন ব্রুক্স। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালে অস্ত্রোপচারের পর মারা যান ব্রুক্স।

এদিকে এই ঘটনায় আটলান্টায় বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। আন্দোলনকারীরা ব্রুক্সের নিহতের ঘটনায় ব্যবস্থা নেয়ার জন্য সরকারে প্রতি আহ্বান জানিয়েছেন।