পশ্চিম তীরের ইব্রাহিমী মসজিদ বন্ধ করল ইসরায়েল
অনলাইন নিউজ পোর্টাল
•
01 নভেম্বর 2021, 10:27 দুপুর
•
258 বার পঠিত
ফিলিস্তিনের নিরস্র মুসলমান শতবছরব্যাপী শাসন-শোষণ, নির্যাতন, নিপীড়ণের শিকার হচ্ছে অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইল দ্বারা। মুসলিমদের রক্তে বায়তুল মুকাদ্দাসের পবিত্র মাটি পিচ্ছিল করেছে এই উগ্রপন্থী ইহুদিরা। এখানেই ক্ষান্ত থাকেনি এবার তারা পশ্চিম তীরের হেবরন শহরের ইব্রাহিমি মসজিদকে মুসলমানদের জন্য বন্ধ করে দিয়েছে। এখন এ মসজিদটিতে নামাজ আদায়ের জন্য মুসলমানদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন এ মসজিদের পরিচালক। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।
আনাদোলু এজেন্সিকে ওই মসজিদের পরিচালক শেখ হেফফি আবু আসিনিনা বলেন, ইসরাইলের সেনাবাহিনী শুধুমাত্র ইহুদি বসতি স্থাপনকারীদের ইব্রাহিমি মসজিদে প্রবেশ করতে দিচ্ছে। ইহুদিদের ছাইয়ে সারাহ উৎসব পালনের জন্য তাদেরকে ইব্রাহিমি মসজিদে প্রবেশ করতে দেয়া হয়।