বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন মালির প্রেসিডেন্ট কেইতা

অনলাইন নিউজ পোর্টাল 19 আগস্ট 2020, 11:47 দুপুর 15 বার পঠিত
পদত্যাগ করলেন মালির প্রেসিডেন্ট কেইতা

সেনা অভ্যুত্থানের পর রক্তপাত এড়াতে পদত্যাগ করেছেন মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা। অভ্যুত্থানে অংশ নেয়া সেনা সদস্যদের হাতে আটকের পর বুধবার সকালে পদত্যাগের ঘোষণা দেন তিনি। 

মঙ্গলবার সকালে দেশটির রাজধানী বামাকো থেকে ১৫ কিলোমিটার দূরের একটি প্রধান সামরিক ঘাঁটিতে গুলি ছোঁড়ার মধ্য দিয়ে অভ্যুত্থানের শুরু হয়। সারাদিন বিক্ষিপ্তভাবে রাজধানীতে বিদ্রোহী সেনারা সরকারি ভবনে আগুন দেন। রাতের দিকে সামরিক বাহিনীর জুনিয়র অফিসাররা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের গ্রেফতার করেন।

টেলিভিশনে প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইতা সরকার ও পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করে বলেন, আমাকে ক্ষমতায় রাখার জন্য কোনো রকম রক্তপাত হোক, সেটা আমি চাই না। এ কারণে আমি এই মুহূর্ত থেকে দায়িত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে, মালিতে সেনা অভ্যুত্থান ও প্রেসিডেন্ট বুবাকার কেইতা ও অন্য শীর্ষ কর্মকর্তাদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন (এইউ)। এক বিবৃতিতে এইউ কমিশনের চেয়ারম্যান বলেছেন, মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইতা, প্রধানমন্ত্রী ও মালিয়ান সরকারের অন্য কর্মকর্তাদের জোর করে গ্রেফতারের ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই। তাদের দ্রুত ছেড়ে দেয়ার আহ্বান করছি।