পাকিস্তানে ভারতীয় ২ কর্মকর্তা নিখোঁজ
অনলাইন নিউজ পোর্টাল
•
15 জুন 2020, 06:25 বিকাল
•
287 বার পঠিত
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের দ্বায়িত্বরত দুই কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। সোমবার সকাল ৮ টার পর থেকেই নিখোঁজ এই দুই কর্মকর্তা।
জানা গেছে, নিখোঁজ হওয়ার পূর্বে এই দুই কর্মকর্তা একটি অফিসিয়াল কাজের জন্য বাইরে ছিলেন। এই বিষয়ে ভারতের পক্ষ থেকে পাকিস্তান সরকারের কাছে অভিযোগ করা হয়েছে।
এর আগে, গুপ্তচরবৃত্তির অভিযোগে দু'জন পাকিস্তানি কর্মকর্তাকে বহিষ্কার করার পর থেকেই দু'দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিলো। পাকিস্তানের দূতাবাসের কর্মকর্তাদের দেশে ফেরত পাঠানোর পদক্ষেপের পরেই এই ঘটনা ঘটেছে।
গত কয়েকদিন ধরেই পাকিস্তানে থাকা বেশ কয়েকজন শীর্ষ ভারতীয় কূটনীতিককে চাপে রাখার চেষ্টা করা হচ্ছিলো। তাদের ওপর অতিরিক্ত নজরদারি করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।