বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

অরুণাচলের গা ঘেঁষে হচ্ছে চীনের রেলপথ

অনলাইন নিউজ পোর্টাল 21 জুন 2020, 12:14 দুপুর 259 বার পঠিত
অরুণাচলের গা ঘেঁষে হচ্ছে চীনের রেলপথ

ভারতের সঙ্গে একটি বড় অংশ সীমানা রয়েছে চীনের। ভারতে অবাধ চলাচলের সুবিধার্থে এরই মধ্যে অরুণাচলের গা ঘেঁষে নতুন রেলপথ বানাচ্ছে চীন। তিব্বত থেকে অরুণাচল প্রদেশের সীমান্ত পর্যন্ত এই চীনের রেললাইন তৈরি নতুন করে ভারত- চীন উত্তেজনার পরিবেশ তৈরি করছে।

ভারতের সঙ্গে প্রায় চার হাজার ৩৮৮ কিলোমিটার এলাকাজুড়ে সীমানা রয়েছে চীনের। আর এই সীমান্তবর্তী অঞ্চলগুলিকে ব্যবহার করে ভারতের ভিতরে ঢুকে পড়ছে চীন। চীনকে প্রতিহত করতে সমরসজ্জাও শুরু করে দিয়েছে ভারত। 

তবে এরই মাঝে তিব্বতের মধ্যে অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকাকে ছুঁয়ে দ্রুত গতিতে রেলপথ নির্মাণ করছে চীন। যা ২০২১ সালের মধ্যে শেষ করে ফেলার লক্ষ্যমাত্রা নিয়েছে চীন সরকার।
 
রেললাইন তৈরির কাজ এরইমধ্যে অনেকটাই হয়ে গেছে। তিব্বতের ইয়ারলুং তাসানজোংপ এবং সিয়াং অঞ্চলের মধ্যে দিয়ে রেলব্রিজ নির্মাণ করা হচ্ছে অর্থাৎ তিব্বতের যেখান থেকে ব্রহ্মপুত্র নদ শুরু হয়েছে। আর সেখান থেকে অরুণাচল প্রদেশের সীমান্ত মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।