ওমরা মৌসুম শুরুর ঘোষণা দিল সৌদি
সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় পবিত্র ওমরা মৌসুম শুরুর ঘোষণা দিয়েছে । এতে মঙ্গলবার থেকে সৌদি ও গালফ কো-অপারেশনভুক্ত (জিসিসি) দেশের নাগরিকদের ওমরার অনুমতি দেওয়া হয়েছে।
বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নুসুক অ্যাপ অথবা তাওয়াক্বালনা অ্যাপের মাধ্যমে সৌদি নাগরিক, প্রবাসী ও জিসিসি দেশগুলোর পর্যটকরা এই অনুমতিপত্র নিতে পারবেন।
শুরু হয়েছে ওমরাযাত্রীদের সেবা আরও উন্নত করার অংশ হিসেবে এই অ্যাপগুলোর ব্যবহার। এছাড়া এটি সৌদি ভিশন ২০২৩ এরও অংশ। ওমরাপ্রত্যাশী ও পর্যটকরা যেন সহজেই পেতে পারেন নির্দিষ্টকৃত ওমরার অনুমতি , সে উদ্দেশ্যে নুসুক অ্যাপটি তৈরি করা হয়েছে।
তাওয়াক্বালনা অ্যাপের সঙ্গে নুসুক অ্যাপ একীভূত করার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য— সহজ করেছে অনুমতিপত্র চাওয়া আবেদনকারীদের স্বাস্থ্যগত বিষয়টি যাচাই করার বিষয়টিও ।
এছাড়া সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয় সৌদি আরবের বাইরের নাগরিকদেরও ওমরার জন্য স্বাগত জানানোর ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক ওমরাযাত্রীদের সৌদিতে প্রবেশসহ সবকিছু সহজীকরণের জন্য ওমরাহর ই-ভিসা চালু করেছে সৌদি সরকার।
এদিকে এ বছর পবিত্র হজ পালিত হয় গত ২৮ জুন । হজের আয়োজন নির্বিঘ্নে করতে হজের আগে ও পরে নির্দিষ্ট কিছুদিন ওমরা বন্ধ রাখা হয়েছিল।