বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে জম্মুতে কন্ট্রোল রুম স্থাপন

অনলাইন নিউজ পোর্টাল 10 মে 2021, 10:26 রাত 231 বার পঠিত
অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে জম্মুতে কন্ট্রোল রুম স্থাপন

করোনা রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে বুধবার জম্মুতে একটি ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এখান থেকেই অক্সিজেন সরবরাহ, বিতরণ, পর্যবেক্ষণ ও পরিচালনা করা হচ্ছে।

এনজিও এবং স্বেচ্ছাসেবকরা অক্সিজেন সংগ্রহ করতে ব্যর্থ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। এরপরই প্রশাসন এই পদক্ষেপ নেয়।  

জম্মুর এক কর্মকর্তা জানান, অক্সিজেন সংকট কাটাতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, যাতে অক্সিজেন সরবরাহ ও বিতরণ পর্যবেক্ষণ ও পরিচালনা করা যায়।  

তিনি বলেন, জরুরি অক্সিজেনের জন্য নাগরিকদের ফোন করতে বলা হয়েছে। কট্রোল রুম থেকে রোগী এবং চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে।