বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

অবশেষে আপন নীড়ে ফিরল বাংলার বাঘ!

অনলাইন নিউজ পোর্টাল 08 জুন 2021, 04:43 দুপুর 854 বার পঠিত
অবশেষে আপন নীড়ে ফিরল বাংলার বাঘ!

মনে যদি থাকে দৃঢ় প্রত্যয়, গন্তব্যে পৌঁছানো সময়ের ব্যাপার মাত্র। একথা সৃষ্টিকুলের সকল সৃষ্টির বেলায়ই খাটে। পশু বলে হেয় কেন? কাঁটাতার বা কোনো সীমানা তাকে আটকাতে পারেনি। আটকাতে পারেনি দুদেশের সীমান্তরক্ষীরাও। ১০০ কিলোমিটার পায়ে হেঁটে ‘ঘরে ফিরল’ ঘরের বাঘ। বাঘের বাচ্চা হয়ত একেই বলে। নদী, জঙ্গল, দ্বীপ কিছুই বাধা হয়নি তার কাছে। তাই ১০০ কিলোমিটারের বেশি পথ, তিনটি দ্বীপ, একাধিক নদী, বড় বড় জঙ্গল পার হয়ে ভারত থেকে বাংলাদেশে ফিরে এসেছে একটি পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগার। তবে একদিনে যায়নি সে। যাত্রাপথ ছিল দীর্ঘ প্রায় ৪ মাসের।
সংবাদমাধ্যম কলকাতা ২৪ এর খবরে জানা যায়, বাঘের গতিবিধির ওপরে নজর রাখার জন্য গলায় পরিয়ে দেয়া হয়েছিল রেডিও কুলার। সে কোন দিকে যায়, তার কি গতিবিধি সেটা দেখার জন্যই পশ্চিমবঙ্গের বন বিভাগের কর্মীরা ওই রেডিও কলার পরিয়ে দিয়েছিল। পশ্চিমবঙ্গের প্রধান ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন ভি কে যাদবের মতে, গত বছরের ডিসেম্বরের শেষদিকে রেডিও কলার পরিহিত ওই পুরুষ বাঘটি বেশিরভাগ সময় বাংলাদেশ সুন্দরবনেই অবস্থান করেছে।