নতুন জোট গড়ছে চীন
অনলাইন নিউজ পোর্টাল
•
28 জুলাই 2020, 06:35 বিকাল
•
650 বার পঠিত
পুরোনো সহযোগী পাকিস্তানসহ নেপাল এবং আফগানিস্তানকে সাথে নিয়ে এবার নতুন জোট গড়ছে চীন। চীনা পররাষ্ট্রমন্ত্রী সোমবার তিন দেশের মন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চীন ও পাকিস্তানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যৌথ আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার উদ্দেশ্যেই এই বৈঠক।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভার্চুয়াল বৈঠকে নেপালের পররাষ্ট্রমন্ত্রী এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী যোগ দিয়েছিলেন। পাকিস্তানের পক্ষ থেকে ছিলেন অর্থনীতি বিষয়ক মন্ত্রী।
করোনাভাইরাস সংক্রমণের আবহে বিশ্বজুড়ে অর্থনীতিতে ধস নেমেছে। এই পরিস্থিতিতে আর্থিক বৃদ্ধির গতি বাড়াতে চার দফা প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।