বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নরওয়ের ওসলো মসজিদে হামলাকারীর কারাদণ্ড

অনলাইন নিউজ পোর্টাল 12 জুন 2020, 11:26 দুপুর 1,354 বার পঠিত
নরওয়ের ওসলো মসজিদে হামলাকারীর কারাদণ্ড

নরওয়েতে ওসলো মসজিদে বন্দুক হামলাকারী ফিলিপ মানশাউসকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। ফিলিপের চীনা বংশোদ্ভূত সৎ বোনকে হত্যা ও মসজিদে প্রার্থনাকারীদের হত্যাচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এদণ্ড দেয়া হয়।

গত বছরের ১০ আগস্ট বেইরুমের শহরতলি ওসলোতে তাদের বাড়িতে শিকার রাইফেল দিয়ে ৪ বার গুলি করে দত্তক বোনকে হত্যা করে। এশীয় বংশোদ্ভূত হওয়ার কারণে বাবার এই দত্তক কন্যাকে পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করতো ফিলিপ। বোনকে হত্যার পর সে কাছের আল-নুর ইসলামিক সেন্টারে যায়। সেখানে মসজিদে থাকা লোকজনের ওপর গুলি চালায় সে।

ভাগ্যক্রমে সেখানে কারো গায়ে গুলি লাগেনি। এক পর্যায়ে ৬৫ বছরের এক ব্যক্তি ধস্তাধস্তি করে ফিলিপের হাত থেকে বন্দুক কেড়ে নেয়। গত বছর ওই হামলার আগে ফিলিপ চরম অভিবাসন বিরোধী ও মুসলিম বিরোধী মতাদর্শ পোষণ করতেন। এমনকি হামলার ঘটনায় বিচার চলাকালীন সময়ে তাকে অনুতাপহীন দেখা গেছে। জিজ্ঞাসাবাদে ফিলিপ জানায়, গত বছর নিউজিল্যান্ডের ২টি মসজিদে যেভাবে এক শ্বেতসন্ত্রাসী হামলা চালিয়ে ৫০ জনের বেশি মুসলিমকে হত্যা করেছিল ঠিক সেভাবে আল-নুর ইসলামিক সেন্টারে হামলা চালাতে চেয়েছিল সে। এর জন্য সে প্রস্তুতিও নিয়েছিল বলেও জানায়।