বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

অনলাইন নিউজ পোর্টাল 27 এপ্রিল 2020, 11:24 রাত 1,336 বার পঠিত
নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

সংবাদ সংস্থা ডেইলি মেইলের খবরে জানা য়ায়, সোমবার স্থানীয় সময় সকাল ১০টা ৫২ মিনিটে দক্ষিণ দ্বীপাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

করোনাভাইরাস মহামারির মধ্যেই নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

খবরে বলা হয়, ভূমিকম্পে ডুনেডিন, কুইন্সটন ও ইনভারকারগল এলাকার অধিবাসীরা কেঁপে ওঠেন। এটির উপকেন্দ্র ছিল তে আনাউ অঞ্চল থেকে উত্তরে ও মিলফোর্ড সাউন্ড এলাকা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। 

এই ভূমিকম্পের নয়দিন আগে একই জায়গায় আরো একটি ভূমিকম্প হয়েছিল। তবে সেটি তেমন শক্তিশালী ছিল না বলে জানা গেছে।