নির্বাচন জালিয়াতির অভিযোগ করলেন নেতানিয়াহু
অনলাইন নিউজ পোর্টাল
•
07 জুন 2021, 08:30 সকাল
•
500 বার পঠিত
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাকে উৎখাতে গঠিত নতুন জোট ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক জালিয়াতির ফল।
তার এই মন্তব্যের কয়েক ঘণ্টা পর পেছনে ধ্বংসযজ্ঞ না রেখে যাওয়ার আহ্বান জানিয়ে লোকজনকে সরকার গঠনের সুযোগ দিতে আহ্বান জানিয়েছেন উগ্র-জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেট।-খবর রয়টার্সের
নেতানিয়াহু এমন এক সময় এই মন্তব্য করেছেন, যখন দেশের ভেতরে রাজনৈতিক সহিংসতার হুশিয়ারি দিয়েছেন ইসরায়েলি অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান।
উগ্র-ডানপন্থী লিকুদ পার্টির আইনপ্রণেতাদের নেতানিয়াহু বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক জালিয়াতির প্রত্যক্ষদর্শী হচ্ছি আমরা।