বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নিরাপত্তা: গোপালগঞ্জ ও ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি

মোহাম্মদ খাইরুল আমিন • 26 নভেম্বর 2026, 06:17 সকাল • 5 বার পঠিত
নিরাপত্তা: গোপালগঞ্জ ও ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ, ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে কেবল গোপালগঞ্জেই অর্ধেকের বেশি ৫৬ প্লাটুন সড়কে আছে। বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তরের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, যে কোনো ধরনের 'অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায়' ঢাকা ও গোপালগঞ্জের বাইরে নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও কক্সবাজারে বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

এরমধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

আরও ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে ওই বার্তায় বলা হয়েছে।

প্লাটুনপ্রতি সাধারণত ২০ থেকে ৩০ জন বিজিবি সদস্য থাকেন।

বিজিবি বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই সদস্যরা কাজ করছেন।

শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে ‘তারা সচেষ্ট রয়েছেন’।

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে বিজিবি।