বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় লাসা জ্বরে ২৪২ জনের মৃত্যু!

অনলাইন নিউজ পোর্টাল 31 ডিসেম্বর 2020, 11:28 রাত 180 বার পঠিত
নাইজেরিয়ায় লাসা জ্বরে ২৪২ জনের মৃত্যু!

নাইজেরিয়ায় চলতি বছরে ইঁদুরবাহিত লাসা জ্বরে ২৪২ জনের মৃত্যু হয়েছে। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) এ কথা জানায়।
স্বাস্থ্য সংস্থাটির রিপোর্টে বলা হয়, ২০১৯ সালে এই জ্বরে ১৭০ জনের মৃত্যু হয়েছে, এবার এই সংখ্যা আরো ৭২ জন বেশি। ইঁদুরের মাধ্যমে মল-মূত্র থেকে খাবার ও গৃহস্থালি সামগ্রীর সংস্পর্শে এসে এই ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।


প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ায় ২০২০ সালে এই জ্বরে আক্রান্ত ১ হাজার ১৭৫ জন শনাক্ত করা হয়েছে। দেশটির ৩৬ টি প্রদেশের মধ্যে ২৭ টি থেকে এই রিপোর্ট পাওয়া যায়। এই জ্বরে ম্যালেরিয়ার মতো উপসর্গ দেখা দেয়।