বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মুক্তি পেলেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ``মেহবুবা``

অনলাইন নিউজ পোর্টাল 14 অক্টোবর 2020, 10:02 দুপুর 285 বার পঠিত
মুক্তি পেলেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ``মেহবুবা``

জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে এক বছরেরও বেশি সময় ধরে আটকে রাখার পর মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার ৯টা ৪৫ মিনিটে তাকে মুক্তি দিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন।

মঙ্গলবার রাতে মেহবুবার টুইটার থেকেই টুইট করে এই খবর জানিয়েছেন তার মেয়ে ইলতিজা মুফতি।

ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধাসংবলিত ৩৭০ ধারা বাতিলের পর থেকে মেহবুবা মুফতিকে বন্দি করে রাখা হয়েছিল।

জম্মু-কাশ্মীর পাবলিক সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী যে কোনো মানুষকে বিনাবিচারে দুই বছর পর্যন্ত বন্দি রাখতে পারে। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই মেহবুবা মুফতিকে মুক্তি দেয়া হলো। ২০১৯ সালের ৫ আগস্ট মেহবুবা মুফতিকে গৃহবন্দি করা হয়। ১ বছর ২ মাসের বেশি সময় আটক ছিলেন এই পিডিপি নেত্রী।